শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মামলা বাতিল ও জামিন শুনানি আজ

    সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মামলা বাতিল ও জামিন শুনানি আজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের দায়ের করা মামলা বাতিল ও জামিন আবেদনের শুনানি আজ রোববার (১৭ আগস্ট) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চের কার্যতালিকায় সকাল ১১টায় এ শুনানি ১৫ নম্বর ক্রমিকে তালিকাভুক্ত করা হয়েছে।

    গত ৭ আগস্ট দাখিল করা আবেদনটি ১১ আগস্ট শুনানির জন্য উঠলেও রাষ্ট্রপক্ষ সময় চাইলে তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে জানা যায়। পরবর্তীতে আদালত আজকের দিন নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহমেদ উপস্থিত থাকবেন, আর খায়রুল হকের পক্ষে থাকবেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমানসহ আরও কয়েকজন।

    গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতি, ফতুল্লায় দায়েরকৃত মামলা এবং দুদকের প্লট দুর্নীতি মামলা মিলে আরও তিনটি মামলা রয়েছে।

    ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক। তিনি ২০১১ সালের ১৭ মে অবসরে যান এবং পরবর্তীতে তিন দফা আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন