শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচনে সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন

    বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচনে সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন নিশ্চিত করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা নির্বাচন প্রক্রিয়ার উন্নয়নে সার্বিক সহায়তা প্রদান করবে।

    আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

    মাইকেল মিলার বলেন, আগামী নির্বাচনে নির্বাচন কমিশনকে ৪ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চাই। নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ ইইউর জন্য অগ্রাধিকার। গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ।

    তিনি বলেন, ইইউ গণতন্ত্রের সাথে সবসময়ই আছে। বাংলাদেশে জবাবদিহিমূলক, অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে আশা করে ইইউ। দেশের নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি করতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সাথে কাজ করা হবে। 

    বাংলাদেশের নির্বাচনে অপতথ্য, ভুল তথ্য ও ডিজিটাল সমস্যার বিষয় নিয়ে ইইউ কাজ করবে বলেও জানান ইইউ রাষ্ট্রদূত।

    এরআগে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ৬ সদস্যের প্রতিনিধি দল।

    জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রাথমিক প্রস্তুতি হিসেবে বিভিন্ন পক্ষের সাথে ধারাবাহিক বৈঠক করছেন ইইউ প্রতিনিধিরা। এর আগে, কয়েক বার সিইসির সাথে বৈঠক করেছে ইইউ। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন