শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • সরকারি কর্মচারীদের কল্যাণে নতুন পরিবর্তন: অনুদান বৃদ্ধি

    সরকারি কর্মচারীদের কল্যাণে নতুন পরিবর্তন: অনুদান বৃদ্ধি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারি কর্মচারীদের কল্যাণ অনুদানের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রস্তাব এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির পর মঙ্গলবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান ২ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৩ লাখ টাকা করা হয়েছে। এছাড়াও, সাধারণ চিকিৎসা অনুদান ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে।

    অন্যদিকে দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান কর্মচারীর জন্য ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা এবং পরিবারের সদস্যদের জন্য ১০ হাজার থেকে ২০ হাজার টাকা করা হয়েছে।
     
    এ ছাড়া যৌথ বীমার এককালীন অনুদান ২ লাখ থেকে ৩ লাখ টাকা এবং মাসিক কল্যাণ ভাতা ২ হাজার থেকে ৩ হাজার টাকা করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব অনুদানের ব্যয় বরাদ্দ করা অর্থ এবং নিজস্ব রিসোর্স থেকে করতে হবে। অতিরিক্ত কোনো বরাদ্দ দাবি করা যাবে না। অনুদান দেয়ার ক্ষেত্রে প্রাপ্যতা নিশ্চিত করতে হবে এবং সব ধরনের আর্থিক বিধিবিধান মেনে চলা বাধ্যতামূলক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন