শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • কক্সবাজারে আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

    কক্সবাজারে আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রোহিঙ্গা সংকট সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য কক্সবাজারে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এই সম্মেলন আগামী ২৪ আগস্ট কক্সবাজারে শুরু হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ২৫ আগস্ট কক্সবাজারে পৌঁছে সম্মেলনে যোগ দেবেন।

    সম্মেলনে রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি, মানবিক সাহায্য এবং আন্তর্জাতিক সমন্বয় বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন তিনি। এছাড়া বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও তথ্য উপস্থাপন করা হবে।

    বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    প্রেস সচিব বলেন, আগামী ২৪, ২৫ ও ২৬ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা ইস্যুটিকে খুব গুরুত্ব দিয়ে দেখছেন। এই বিষয়ে আমরা অনেকের সঙ্গে কাজ করছি। সেই আলোকে রোহিঙ্গা সংকট যাতে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়, সেজন্য তিনটি আন্তর্জাতিক সম্মেলন করার পরিকল্পনা নিয়েছি। তার প্রথমটি ২৪ আগস্ট শুরু হবে, এরপর ৩০ সেপ্টেম্বর সবচেয়ে বড় সম্মেলন হবে জাতিসংঘে। সেখানে আশা করছি ১৭০টি দেশ অংশ নেবে। তারপর আমরা আরেকটা বড় সম্মেলন আশা করছি কাতারের দোহাতে।

    তিনি বলেন, রোহিঙ্গারা যে মানবিক সংকটের সম্মুখীন হয়েছে, তাদের কথা আন্তর্জাতিক ফোরামে নিয়ে আসা অনেকটা কষ্টকর। সেজন্য কক্সবাজারের সম্মেলনে আমরা আশা করছি ৪০টি দেশের প্রতিনিধিরা থাকবেন, অনেক আন্তর্জাতিক ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা এখানে থাকবেন। তাদের সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠী সরাসরি সম্পৃক্ত হতে পারবেন, তাদের কথা বলতে পারবেন। ২৪ আগস্ট এই ধরনের একটি আয়োজন রাখা হয়েছে। ২৫ আগস্ট কক্সবাজারে যাবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এই সম্মেলন ২৬ আগস্ট শেষ হবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন