শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • রাজস্ব নীতি সংশোধন অধ্যাদেশে অনুমোদন, আধুনিকায়নের পথে পদক্ষেপ

    রাজস্ব নীতি সংশোধন অধ্যাদেশে অনুমোদন, আধুনিকায়নের পথে পদক্ষেপ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত ৩৯তম বৈঠকে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

    এই সংশোধনীর মাধ্যমে দেশের রাজস্ব নীতি ও ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে। সংশোধিত অধ্যাদেশটি সরকারি রাজস্ব সংগ্রহ প্রক্রিয়া ও বাজেট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করবে।

    উপদেষ্টা পরিষদের কর্মকর্তারা জানিয়েছেন, অধ্যাদেশের প্রস্তাবিত পরিবর্তনগুলো রাজস্ব প্রশাসনে উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

    সংশোধিত অধ্যাদেশে পূর্বে জারিকৃত অধ্যাদেশের ১১টি ধারায় সংশোধনী আনা হয়েছে। সংশোধিত অধ্যাদেশে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ দুটির সচিবসহ অন্যান্য পদসমূহে কোন সুনির্দিষ্ট ক্যাডারের কর্মকর্তার পরিবর্তে বিশেষায়িত জ্ঞানসম্পন্ন কর্মকর্তাদের পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    রাজস্ব নীতি বিভাগের সচিব পদে সামস্টিক অর্থনীতি, বাণিজ্য নীতি, পরিকল্পনা, রাজস্ব নীতি বা রাজস্ব ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞতাসম্পন্ন যেকোনো সরকারি কর্মচারিকে নিয়োগ করার বিধান করা হয়েছে। অপরদিকে রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতা রয়েছে এমন যোগ্য কোনো সরকারি কর্মচারিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে নিয়োগ করার বিধান রাখা হয়েছে।

    রাজস্ব নীতি বিভাগের আয়কর নীতি, দ্বৈতকর পরিহার চুক্তি, আন্তর্জাতিক চুক্তি ও মতামত, শুল্ক নীতি, মূল্য সংযোজন কর নীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও কাস্টমস সংক্রান্ত চুক্তি অনুবিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের আয়কর, মূল্য সংযোজন কর, কাস্টমস আইন বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ের মানব সম্পদ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অনুবিভাগের বিভিন্ন পদ রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাগণের মধ্য হইতে পূরণযোগ্য হবে।

    রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ দুটির অন্যান্য অনুবিভাগে সুনির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার বিধান রাখা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন