শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • রোহিঙ্গা সংকট সমাধানে ফের আশাবাদ ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা

    রোহিঙ্গা সংকট সমাধানে ফের আশাবাদ ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট মোকাবিলায় আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহায়তা বৃদ্ধি করার গুরুত্ব তুলে ধরেন।

    ড. ইউনূস আশা প্রকাশ করেন যে আসন্ন জাতিসংঘ সম্মেলন রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর দিকনির্দেশনা ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে ভূমিকা রাখবে।

    শুক্রবার (২২ আগস্ট) মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

    তিনি পর্যাপ্ত তহবিলের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য অ্যান্ড্রুজকে তার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।

    এ সময় অ্যান্ড্রুজ রাখাইনকে স্থিতিশীল এবং শরণার্থীদের ফিরে যাওয়ার পরিবেশ তৈরির বিষয়ে একটি মানবিক চ্যানেল প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতিবদ্ধ উদ্যোগ বিদ্বেষপূর্ণ প্রচারণার শিকার হওয়ায় হতাশা প্রকাশ করেন।

    রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে সবসময় গুরুত্ব দিয়ে তোলার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে অ্যান্ড্রুজ বলেন, রোহিঙ্গাদের আতিথেয়তা ও সমর্থন দেওয়ার জন্য বিশ্ব বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ এবং স্থায়ী সমাধানের আশা বাঁচিয়ে রাখার জন্য আপনার প্রতিও কৃতজ্ঞ। 

    অ্যান্ড্রুজ স্মরণ করিয়ে দেন যে, প্রধান উপদেষ্টার উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্ক জাতিসংঘ সদরদপ্তরে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

    এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন এই সংকটের একটি কার্যকর সমাধানে সহায়ক হবে।

    তিনি বলেন, সম্প্রতি রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় স্বাস্থ্য ও শিক্ষাসহ মৌলিক সেবাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে তিনি জাতিসংঘের বিশেষ প্রতিবেদককে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে তার প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

    সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততার প্রশংসা করেন এবং এ বিষয়ে বাংলাদেশের নেতৃত্ব ধরে রাখার ওপর জোর দেন। এ ছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশকে অগ্রণী ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান অ্যান্ড্রুজ।

    টম অ্যান্ড্রুজ রোহিঙ্গা ইস্যুতে ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব্য অংশীজন সংলাপে যোগ দিতে বাংলাদেশ সফরে এসেছেন। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ওই সংলাপের উদ্বোধন করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন