শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বাংলাদেশ পুলিশের শীর্ষ কর্মকর্তা বিএসএফের হাতে আটক

    বাংলাদেশ পুলিশের শীর্ষ কর্মকর্তা বিএসএফের হাতে আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে আটক করেছে।

    জানা গেছে, মোহাম্মদ আরিফুজ্জামান ময়মনসিংহের মুক্তাগাছা এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের ২ নম্বর ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন।

    ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর থেকেই আওয়ামী লীগ ঘনিষ্ঠ পুলিশ অফিসারদের ওপর নেমে আসে ধরপাকড়। অভিযোগ, সেই আতঙ্কেই সীমান্ত পেরিয়ে আরিফুজ্জামান লুকিয়ে পড়েছিলেন উত্তর ২৪ পরগণার স্বরূপনগরের হাকিমপুরের তেঁতুলিয়ায় এক আত্মীয়ের বাড়িতে।

    কিন্তু গোপন খবর পেয়ে শনিবার (২৩ আগস্ট) বিকালে বিএসএফের বিশেষ গোয়েন্দা শাখা তাকে আটক করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়।

    বাংলাদেশের স্বরাষ্ট্রমণালয় ইতোমধ্যেই দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে গত ১৭ আগস্ট তাকে সাসপেন্ড করে দেয়। 

    এদিকে ওই পুলিশকর্তার গ্রেফতারের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য। স্থানীয় সূত্র বলছে, আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক শীর্ষ পুলিশ অফিসারের এমনভাবে ধরা পড়া এবার নতুন মোড় আনতে পারে।

    উল্লেখ্য, চলতি বছরের জুন মাসেই একই জেলার জগদ্দল থেকে হাসান আরাফাত আবিদ নামে আরও এক বাংলাদেশি পুলিশ সুপার ও দুই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়। তবে বৈধভাবে ভারতে প্রবেশ করায় পরে তাদের ছেড়ে দেওয়া হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন