শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে স্বাক্ষরিত ছয় চুক্তি ও সমঝোতা সই

    বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে স্বাক্ষরিত ছয় চুক্তি ও সমঝোতা সই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। রোববার সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই চুক্তিগুলো স্বাক্ষর করেন।

    বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।

    জানা গেছে, সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণ বিষেয়ে একটি চুক্তি সই হয়েছে। এছাড়া, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বাণিজ্য সংক্রান্ত জয়েট ওয়ার্কিং গ্রুপ গঠনে সমঝোতা সই, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে তিন বছর মেয়াদি সংস্কৃতি বিনিময় সমঝোতা সই, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই দেশের সরকারি বার্তাসংস্থার মধ্যে সমঝোতা এবং দুই দেশের গবেষণা সংস্থার মধ‍্যে সমঝোতা।

    একাত্তরের অমীমাংসিত ইস্যুগুলো এরইমধ্যে পাকিস্তান সমাধান করেছে বলেও দাবি করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।

    আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ইসহাক দার। রাতে গুলশানে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে যাবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী। 

    এরআগে দুই দিনের সরকারি সফরে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান ইসহাক দার। এরপর তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন