শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • সীমানা নির্ধারণ নিয়ে ইসিতে হাতাহাতি

    সীমানা নির্ধারণ নিয়ে ইসিতে হাতাহাতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের উদ্দেশ্যে জমা হওয়া আবেদনের ওপর শুনানি শুরু হয়। এই প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়।

    রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানিতে এই হট্টগোল ঘটে।

    এ সময় ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমান পুনঃনির্ধারণের শুনানি চলছিল। নির্বাচন ভবনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

    এর আগে দুপুর ১২টার দিকে ইসি ভবনে শুরু হয় সিমানা পুনঃনির্ধারণের ওপরে শুনানি। 

    আজ কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, ফেনী ও লক্ষ্মীপুরের ১৮টি আসনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এসব আসনের ওপর ৮১১টি দাবি-আপত্তির আবেদন নির্বাচন কমিশনে জমা পড়েছে। এর মধ্যে খসড়া সীমানা আসনের বিপক্ষে বা আপত্তি জানিয়ে ৪৩১টি আর পক্ষে ৩৮০টি আবেদন রয়েছে। 

    শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। শুনানি উপলক্ষ্যে নির্বাচন কমিশনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন