শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ৭১ ইস্যুতে ইসহাক দারের মন্তব্যের সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

    ৭১ ইস্যুতে ইসহাক দারের মন্তব্যের সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, একাত্তরের অমীমাংসিত বিষয় ইতোমধ্যেই সমাধান হয়েছে এবং পাকিস্তানের দাবি এ ব্যাপারে সরকারের সঙ্গে একমত নয়। রোববার রাজধানীর এক হোটেলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

    পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একাত্তরের অমীমাংসিত ইতোমধ্যেই সমাধান হয়েছে পাকিস্তানের এমন দাবির সঙ্গে একমত নয় ঢাকা। সম্পর্ক এগিয়ে নিতে একাত্তরের অমীমাংসিত ইস্যুগুলো সমাধান দুই পক্ষই আন্তরিক। এ নিয়ে আলোচনা অব্যহত রাখার আশ্বাস ঢাকা ইসলামাবাদের ।

    মো. তৌহিদ হোসেন বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে আগ্রহী ঢাকা-ইসলামাবাদ। অমীমাংসিত ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। যোগাযোগ, স্বাস্থ্য শিক্ষা কৃষিসহ নানা খাতে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে।

    তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে কথা হয়েছে প্রত্যাবাসন ইস্যুতে পাকিস্তানের সমর্থন চাওয়া হয়েছে। সার্কসহ বিভিন্ন বহুপাক্ষিক আঞ্চলিক ফোরাম নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সাধারন নাগরিকদের একদিনের মধ্যে পাকিস্তান ভিসা দেবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন