শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ছাত্র-জনতার বিক্ষোভ: ফজলুর রহমানকে গ্রেফতার ও শাস্তির দাবি

    ছাত্র-জনতার বিক্ষোভ: ফজলুর রহমানকে গ্রেফতার ও শাস্তির দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ হিসেবে আখ্যায়িত করার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। এ কারণে আন্দোলন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

    সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায়, দুদক কার্যালয় সংলগ্ন ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ করেন তারা।

    এসময়, সেখানে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী এক ছাত্র বলেন, বিএনপির ফজলুর রহমান উনি বিপ্লবীদেরকে যেভাবে রাজাকারের বাচ্চা বলছেন, তাদেরকে যে পরিমাণে কালো শক্তি বলছেন এবং তিনি বলছেন আমরা ২৪ এ অভিনয় করছি। আমরা আসলে অভিনয়টা করতে আসছি এবং এখানে আজকে তাকে গ্রেফতার করার অভিনয়টা করা হবে।

    ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার অবস্থান, সেনা মোতায়েন

    তিনি বলেন, আমাদের দাবি হচ্ছে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা সুশীলভাবে আন্দোলন করছি। প্যাসিভ ভাবে আন্দোলন করছি। কিন্তু আমাদের কাছে মনে হয় আমাদের অন্তর্বর্তী সরকার আমাদের সুশীল আন্দোলন এবং প্যাসিভ আন্দোলনের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছেন। এরপর থেকে আর কোনো মিনমিন করা আন্দোলন হবে না। আজকে যেমন তার বাসার সামনে এসে চোখে চোখে রেখে কথা বলতেছি। এরপর থেকে যে কেউই ২৪ এর আন্দোলনকে যারা খাটো করতে চাবে তাদের সঙ্গে সামনাসামনি হবে। আমরা এই বিপ্লবী জনতা চোখের সামনে চোখ রেখে কথা বলবো।

    এদিকে, প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। নিজ জেলা কিশোরগঞ্জে তাকে ঘোষণা করা হয়েছে অবাঞ্ছিত। একই সঙ্গে তার দল বিএনপিও তাকে ২৪ ঘণ্টা সময় বেধে দিয়ে শোকজ করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন