শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা

    লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণা করেছে সরকার। সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।

    তিনি বলেন, লুট হওয়া পিস্তলের জন্য ৫০ হাজার, শটগানের জন্য ৫০ হাজার, চায়না রাইফেলের জন্য এক লাখ, এসএমজির জন্য এক লাখ ৫০ হাজার, এলএমজির জন্য পাঁচ লাখ, এবং প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার প্রদান করা হবে।

    উপদেষ্টা বলেন, কেউ লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে তার তথ্য গোপন রাখা হবে। নির্বাচনের আগে যতটা সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা করবো।

    এর আগে ১০ আগস্ট জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার মিলবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরগুলোতে এখন প্রচুর নিয়োগ হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, এতে নিয়োগ বাণিজ্য হলে সে খবর জানান। নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। গত এক বছরে নিয়োগ বাণিজ্যের খবর হয়নি।

    এক প্রশ্নের জবাবে তিনি জানান, চেয়ারে বসার পর বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন গজিয়েছে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন পরিচয়ে কেউ চাঁদাবাজিতে জড়িত হলে জানাবেন। উপদেষ্টার কেউ দুর্নীতি করলে সে খবর প্রকাশ করেন। তবে ভুল খবর না প্রকাশের অনুরোধ করেন তিনি।

    গাজীপুরের এসপি ঢাকায় থাকেন। গাজীপুরে প্রবেশ ও বের হওয়ার সময় তিনি এক পাশের রাস্তা বন্ধ করে দিয়ে মানুষের ভোগান্তি সৃষ্টি করছেন, একটি গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরের এসপিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

    ভারতে গ্রেফতার আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারপোলের মাধ্যমে আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। বিজিবি-বিএসএফের মধ্যেও যথাযথ চ্যানেলে পাঠানোর নিয়ম আছে। সে ব্যবস্থাও নেওয়া যেতে পারে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

    মব একেবারে নির্মূল না হলেও, কমে এসেছে বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নির্ভর করে জনগণ এবং রাজনৈতিক দলের ওপর। তারা নির্বাচনমুখী হলে অনেক সমস্যা কমে যাবে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে। প্রধান উপদেষ্টা বলেছেন, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন জাতির আশা। সে আশা পূরণ করতে সর্বাত্মক চেষ্টা করবো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন