শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • রোহিঙ্গা প্রত্যাবাসন: ঢাকায় ১১ দেশের কূটনৈতিক মিশনের যৌথ বিবৃতি

    রোহিঙ্গা প্রত্যাবাসন: ঢাকায় ১১ দেশের কূটনৈতিক মিশনের যৌথ বিবৃতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আট বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা যায়নি। এই পরিস্থিতিতে মানবিক সহায়তার তহবিল হ্রাস পাওয়ায় রোহিঙ্গাদের আত্মনির্ভরশীল করার এবং ভবিষ্যতে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেছে ঢাকায় অবস্থানরত ১১টি দেশের কূটনৈতিক মিশন।

    সোমবার (২৫ আগস্ট) কূটনৈতিক মিশনগুলোর যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

    বিবৃতিদাতা মিশনগুলো হচ্ছে- অস্ট্রেলিয়া, ব্রিটিশ হাইকমিশন, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইউরোপিয় ইউনিয়ন, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ড।

    ‘আট বছর আগে মিয়ানমারের সেনা অভিযানের কারণে লাখ লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়’- উল্লেখ করে যৌথ বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা সংকটের আট বছর পেরিয়ে গেলেও প্রত্যাবাসনের কোনো সময়সীমা নির্ধারণ করা যায়নি। মিয়ানমারের চলমান সহিংসতা, অস্থিতিশীলতা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পরিবেশ তৈরি হয়নি। অন্যদিকে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা জরুরি। তবে বর্তমান পরিস্থিতি সে অনুকূলে নেই। আন্তর্জাতিক সম্প্রদায় জানিয়েছে, রোহিঙ্গাদের বাস্তুচ্যুতির মূল কারণ সমাধান না হলে টেকসই প্রত্যাবাসন সম্ভব নয়।

    বিবৃতিতে মিয়ানমারের সেনা শাসন ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে অবিলম্বে সহিংসতা বন্ধ ও আটক ব্যক্তিদের মুক্তির আহ্বান জানানো হয়েছে।

    রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উদার ভূমিকার প্রশংসা করে বিবৃতিতে বলা হয়, কক্সবাজারে স্থানীয় জনগণ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করছে। তবে এখনো নতুন করে রোহিঙ্গাদের আগমন অব্যাহত থাকায় সংকট ক্রমেই গভীর হচ্ছে। কক্সবাজারের শিবিরগুলোতে রোহিঙ্গাদের জীবনে অনিশ্চয়তা, বেকারত্ব ও দুর্দশা বাড়ছে এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখের বেশি রোহিঙ্গা অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

    এমতাবস্থায় বাংলাদেশে অবস্থানকালে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করা ও তাদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে বিবৃতিতে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন