শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • নতুন নিবন্ধন: ২২ দলকে মাঠ পর্যায়ে যাচাইয়ের নির্দেশ ইসির

    নতুন নিবন্ধন: ২২ দলকে মাঠ পর্যায়ে যাচাইয়ের নির্দেশ ইসির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) ২২টি দলকে মাঠ পর্যায়ে যাচাই-পরীক্ষার নির্দেশ দিয়েছে। এ নির্দেশনায় বলা হয়েছে, এসব দলের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম এবং অফিসের অস্তিত্ব সরেজমিনে যাচাই করা হবে। তদন্তের প্রতিবেদন আগামী ৩১ আগস্টের মধ্যে কমিশনে জমা দিতে হবে।

    সোমবার (২৫ আগস্ট) ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন মাঠ কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠিয়েছেন।

    নির্দেশনায় বলা হয়েছে, জেলা পর্যায়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা বা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। তারা নির্ধারিত চেকলিস্ট পূরণ করে সকল কাগজপত্রে পৃষ্ঠা নম্বর দিয়ে সিলগালা করে বিশেষ খামে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পাঠাবেন। এরপর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা রাজনৈতিক দলভিত্তিকভাবে খাম একত্রিত করে গোপনীয়ভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাবেন।

    একইভাবে উপজেলা পর্যায়ে তদন্ত কার্যক্রম সম্পাদন করবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তারা। তারাও চেকলিস্ট পূরণ করে কাগজপত্র সিলগালা করে জেলা পর্যায়ে পাঠাবেন। জেলা নির্বাচন কর্মকর্তারা উপজেলা থেকে পাওয়া খামগুলো রাজনৈতিক দলভিত্তিকভাবে একত্রিত করে বিশেষ খামে সিলগালা করে কমিশন সচিবালয়ে পাঠাবেন।

    ইসি সূত্রে জানা যায়, মাঠ পর্যায়ের এই তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া পরবর্তী ধাপে অগ্রসর হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন