শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • একযোগে ৯৬ বিচারককে বদলি

    একযোগে ৯৬ বিচারককে বদলি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সহকারী ও সিনিয়র জজ পদমর্যাদার মোট ৯৬ জন বিচারককে একযোগে বদলি করেছে সরকার। সোমবার (২৫ আগস্ট) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের উল্লিখিত বিচারকদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে তাদের নামের পাশে উল্লিখিত নতুন পদ ও কর্মস্থলে নিয়োগ দেওয়া হয়েছে। এসব বদলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি বিচারকগণেকে জেলা ও দায়রা জজ বা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চীফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট বা দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ২৮ আগস্টে এবং প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকগণকে প্রশিক্ষণ বা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’

    জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    এর আগে সারা দেশে একযোগে ৫৩ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে। আইন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বদলি কর্মকর্তাদের মধ্যে ১৩ জন অতিরিক্ত আইজি ও ১৭ জন ডিআইজি রয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন