শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি যাত্রী আটক

    শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি যাত্রী আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদেশি যাত্রীর লাগেজ থেকে ৮ কেজির বেশি কোকেন উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

    এ ঘটনায় গায়ানার নাগরিক এম এস পেটুলা স্টাফেলকে আটক করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় এখনও জানানো হয়নি।

    মঙ্গলবার (২৬ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক সোনিয়া আক্তার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৮ ফ্লাইট ঢাকায় অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দাদের বিশেষ টিম বিমানবন্দরে অবস্থান নেয়। পরে অন অ্যারাইভাল ভিসা সম্পন্ন করে গ্রিন চ্যানেলে প্রবেশের সময় ওই যাত্রীর লাগেজ স্ক্যানিং করে তল্লাশি চালানো হয়।

    পরে কোকেন বহনকারী বিদেশি ওই যাত্রীর পরিচয় নিশ্চিত করা হয়। ওই যাত্রী অন অ্যারাইভাল ভিসা সম্পন্ন করে গ্রিন চ্যানেলে প্রবেশ করলে তার লাগেজ স্ক্যানিং করে তল্লাশি চালানো হয়। এ সময় তার লাগেজ থেকে প্লাস্টিকের ভেতরে রাখা ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। প্রাথমিক পরীক্ষায় প্যাকেটগুলোতে কোকেন শনাক্ত হয়।

    সোনিয়া আক্তার আরও বলেন, এ সময় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা, উপপরিদর্শক, সিপাহি ছাড়াও বিমানবন্দর থানা পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত কোকেনের ওজন ৮.৬৬ কেজি। যার আনুমানিক বাজার মূল্য ১৩০ কোটি টাকা।

    কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি ও কাস্টমস আইন অনুযায়ী মামলা দায়েরের কার্যক্রম চলছে। তাদের তৎপরতায় দেশের অভ্যন্তরে একটি বড় মাপের মাদকের চালান প্রবেশ রোধ করা সম্ভব হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন