শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • শাহবাগে ছাত্রদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

    শাহবাগে ছাত্রদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করছেন।

    বুধবার (২৭ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দেন।

    এর আগে, মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এ কর্মসূচির ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ। 

    তিনি বলেন, এ কর্মসূচিতে দেশের সব প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

    ওয়ালী উল্লাহ আরও বলেন, আমাদের আন্দোলন কারও বিরুদ্ধে নয়। দীর্ঘদিন ধরে প্রকৌশল খাতে যে বৈষম্য ও অনিয়ম চলছে, তা দূর করে সংস্কার আনার উদ্দেশ্যেই এ আন্দোলন।

    তার আগে, মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঁচ ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি ও অবরোধে অংশ নেন বুয়েটসহ বিভিন্ন বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে রাত ৮টার দিকে অবরোধ তুলে নিয়ে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেন তারা।

    শিক্ষার্থীদের তিনটি দাবি হলো-
    -ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার করা যাবে না।
    -কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না।
    -দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন