শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • দ্বিতীয় দিনের মতো প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

    দ্বিতীয় দিনের মতো প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে আজ (২৭ আগস্ট) দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে অবরোধ করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। শাহবাগের মূল সড়কে অবস্থান নেওয়ায় এলাকায় যান চলাচল প্রভাবিত হয়েছে।

    শাহবাগে অবস্থান নেওয়া প্রকৌশল শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে:

    ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি না দেওয়া।

    ডিপ্লোমা প্রকৌশলীদের নবম গ্রেডে পদোন্নতি না দেওয়া।

    দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ নিশ্চিত করা।

    এসব দাবিতে গতকালও তারা পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেছিলেন। 

    এদিকে তাদের অবস্থানের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা। 

    আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানায় গতকাল থেকে তারা সড়ক অবরোধের মতো কর্মসূচি দিয়েছেন। দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

    ট্রাফিক সূত্রে জানা গেছে, যানজটের ভোগান্তি এড়াতে কাঁটাবন, মৎস্যভবন এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিকল্প রাস্তা চালু করা হয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন