শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • রাজধানীতে পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীদের পদযাত্রায় সংঘর্ষ, আহত ১০

    রাজধানীতে পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীদের পদযাত্রায় সংঘর্ষ, আহত ১০
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির সময় শাহবাগ থেকে যমুনা অভিমুখে রওনা হওয়া প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, যাতে কমপক্ষে ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

    ধাওয়া-পাল্টা ধাওয়ার পর শিক্ষার্থীরা নিরাপদে সরে আসেন। ঘটনাস্থল থেকে জানা গেছে, শিক্ষার্থীরা মূলত রাজধানীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিদের কাছে তাদের দাবি পৌঁছানোর লক্ষ্যে পদযাত্রা করছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হওয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

    পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। তারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে যমুনার সামনে বসতে চেয়েছিলাম। কিন্তু যাওয়ার পথেই পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। লাঠিচার্জ করে আমাদের ভাইদের আহত করেছে।

    এদিকে শিক্ষার্থীদের পাথর ও ইট নিক্ষেপে বেশ কয়েকজন পুলিশও আহত হয়েছেন বলে জানা গেছে।

    এর আগে দুপুর ১টার পর বুয়েটের শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন