শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • সীমানা নির্ধারণীর চূড়ান্ত তালিকা শিগগিরই প্রকাশ হবে: ইসি সচিব

    সীমানা নির্ধারণীর চূড়ান্ত তালিকা শিগগিরই প্রকাশ হবে: ইসি সচিব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত খসড়া নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) শুনানি শেষ হয়েছে।

    প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে গত ২৩ আগস্ট থেকে বুধবার (২৭ আগস্ট) পর্যন্ত এ শুনানি অনুষ্ঠিত হয়।

    দেশের ৩৩টি জেলার ৮৪টি আসনের প্রাপ্ত আপত্তির ওপর এই শুনানি হয়েছে বলে জানান ইসি সচিবালয়ের কর্মকর্তারা।

    বুধবার (২৭ আগস্ট) দুপুরে ইসি সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

    তিনি বলেন, গত ৩০ জুলাই প্রকাশিত খসড়ার ওপর ১০ আগস্ট পর্যন্ত আপত্তি জানানোর সময়সীমা ছিল। এই সময়ের মধ্যে ৩৩টি জেলার ৮৪টি আসন সম্পর্কিত মোট ১ হাজার ৮৯৩টি আপত্তি এবং সুপারিশ জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ ছিল।

    ইসি সচিব আরও, গত চার দিনে ৬৪টি আসনের ওপর শুনানি হয়েছে। যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের মতামত তুলে ধরেছেন। উভয় পক্ষের মতামত শোনার পর এখন পাওয়া তথ্যগুলো পর্যালোচনা করছে কমিশন। খুব শিগগিরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে আশ্বাস দিয়েছে ইসি।

    ব্রাহ্মণবাড়িয়ায় শুনানি চলাকালীন অপ্রীতিকর ঘটনার বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, এটি ছিল অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে।

    ভবিষ্যৎ কর্মপরিকল্পনা (রোডম্যাপ) সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি চূড়ান্ত করা হয়েছে এবং আগামীকাল (২৮ আগস্ট) বিস্তারিত জানানো হবে।

    তিনি আরও বলেন, যেহেতু ৮৪টি আসনের সীমানা নিয়ে আপত্তি জমা পড়েছে, তাই চূড়ান্ত তালিকায় মূলত এই আসনগুলোতেই পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। যেখানে কোনো আপত্তি নেই, সেখানে হাত দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

    এছাড়া, তারা (ইসি) কোনো ব্যক্তির পাসপোর্ট জব্দ করার নির্দেশ দেয়নি, কারণ এটি তাদের এখতিয়ারের বাইরে বলেও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন