ডিবি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ডিআইজি শফিকুল ইসলাম শফিক
.jpg)
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিআইজি মোঃ শফিকুল ইসলাম শফিক। তিনি বাংলাদেশ পুলিশের ১৮তম বিসিএস ব্যাচের (পুলিশ ক্যাডার) একজন অভিজ্ঞ কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষার দীর্ঘ অভিজ্ঞতা ও সফলতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে মঙ্গলবার (২৬ আগস্ট) এই নিয়োগ কার্যকর হয়। প্রায় সাড়ে চার মাস ধরে শূন্য থাকা ডিবির শীর্ষ পদে একজন অভিজ্ঞ কর্মকর্তার আসায় পুলিশের ভেতরে নতুন প্রাণচাঞ্চল্য ও প্রত্যাশার সঞ্চার হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পর শফিকুল ইসলাম ১৯৯৯ সালে বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দেন। কর্মজীবন শুরু করেন লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে। পরবর্তীতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করেছেন তিনি।
সন্ত্রাস দমন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং জটিল মামলার তদন্তে দক্ষতার জন্য সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি ইতিমধ্যেই বিশেষ আস্থাভাজন হয়ে উঠেছেন। সততা, পেশাদারিত্ব ও মানবিক নেতৃত্বগুণের কারণে শফিক ভাই নামে পরিচিত এই কর্মকর্তা সাধারণ মানুষের কাছেও জনপ্রিয়।
পুলিশ সদর দফতর এবং ডিএমপির কর্মকর্তারা মনে করছেন, ডিআইজি শফিকুল ইসলামের নেতৃত্বে রাজধানীর গোয়েন্দা পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে।
অপরাধ দমন ও গোয়েন্দা তৎপরতায় নতুন কৌশল এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলেও আশা করা হচ্ছে।
ডিবির নতুন প্রধানকে অভিনন্দন জানিয়ে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা বলেছেন—
“শফিক ভাইয়ের মতো একজন অভিজ্ঞ, দক্ষ ও সৎ অফিসার এই পদে আসায় আমরা আশাবাদী। তাঁর নেতৃত্বে ডিবি পুলিশ আরও শক্তিশালী হয়ে
নতুন ডিবি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ডিআইজি শফিকুল ইসলাম শফিক একদিকে যেমন রাজধানীর নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবেন, অন্যদিকে জনগণের আস্থা ও ভরসা আরও বাড়িয়ে তুলবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।