রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আগামীকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠকে বসবেন বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে। বৈঠকে প্রধান উপদেষ্টা দলগুলোর সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও রোডম্যাপ নিয়ে আলোচনা করবেন।
শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই আয়োজন করা হবে। কোনো ধরনের ষড়যন্ত্র নির্বাচন পেছাতে পারবে না।
এর আগে নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রমকে প্রাধান্য দেওয়া হয়েছে।