শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • প্লাস্টিক ব্যাগ পেলেই ব্যবস্থা: রিজওয়ানা হাসান

    প্লাস্টিক ব্যাগ পেলেই ব্যবস্থা: রিজওয়ানা হাসান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলেই নিয়মিত ব্যবস্থা নেওয়া হবে। 

    রোববার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে স্বল্পমূল্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

    উপদেষ্টা বলেন, এখন থেকে নিয়মিত বাজার পরিদর্শন করা হবে, আর কোনো ছাড় নেই। পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
     
    আর প্লাস্টিকের দূষণ থেকে সামগ্রিক আগ্রাসন কমাতে পাটের ব্যবহারের পরিসর বাড়ানোর তাগিদ দিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, যারা প্লাস্টিকের ব্যাগ বানাতো, তারা পাটের ব্যাগ বানালে এই খাতে দ্বিগুন কর্মসংস্থান তৈরি হবে। উৎপাদকদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পাশে থাকবে সরকার।
     
    বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, বিলিয়ন ডলারের আমদানি করা প্লাস্টিক পণ্যের বিকল্প পাটের ব্যবহার বাড়ানো গেলে অর্থনীতির গতি বাড়বে। সামনের দিনে পাটের ব্যাগের পরিবর্তে প্লাস্টিকের ব্যাগ কোনভাবেই গ্রহণযোগ্য হবে না।
     
    অনুষ্ঠানে আরও জানানো হয়, টিসিবির ৬০ টি ডিলারের মাধ্যমে পাটের ব্যাগ ছড়িয়ে দেয়া হবে রাজধানীজুড়ে। কাঁচাবাজারের বিক্রেতা কিংবা ক্রেতা, যেকেউই সংগ্রহ করতে পারবেন ভর্তুকি মূল্যের এ সব ব্যাগ। মান ও আকারভেদে এসব ব্যাগের জন্য গুনতে হবে ২০-৮০ টাকা পর্যন্ত। শিগগিরই দেশজুড়ে এর পরিসর বাড়ানো হবে।
     
    আর অনুষ্ঠানে উৎপাদকরা জানান, সরকারি সহায়তা পেলে পাটপণ্যের বাজার যেমন বাড়বে তেমনি বাড়বে কর্মসংস্থান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন