শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • গণধর্ষণের হুমকিদাতা শিক্ষার্থীর শাস্তি নিশ্চিত করতে শিক্ষক নেটওয়ার্কের আহ্বান

    গণধর্ষণের হুমকিদাতা শিক্ষার্থীর শাস্তি নিশ্চিত করতে শিক্ষক নেটওয়ার্কের আহ্বান
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে হাইকোর্টে রিট করা এক নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি প্রদানের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মধুর ক্যানটিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্যরা এই দাবিটি জানান। একই সঙ্গে ডাকসু নির্বাচনের কার্যক্রমকে স্বচ্ছ ও নিরাপদ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ১৩ দফা সুপারিশও উপস্থাপন করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহমিনা আক্তার ও মোশাহিদা সুলতানা। তারা উল্লেখ করেন, হাইকোর্টে একজন প্রার্থীর রিটকে কেন্দ্র করে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেন ফেসবুক পোস্টের মাধ্যমে ওই নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আলী হুসেনকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

    লিখিত বক্তব্যে তারা বলেন, কোনো বিধি ভঙ্গের জন্য কী ধরনের শাস্তি নির্ধারিত- সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই। এ কারণে বারবার আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। অথচ এ সংক্রান্ত তথ্য জানানো হলেও কমিশন যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে না।

    বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- ডাকসু নির্বাচনের জন্য মোট ভোটারের অনুপাতে যথেষ্টসংখ্যক বুথ নিশ্চিত করা; ভোটদানের সময়সীমা বিকেল পাঁচটা পর্যন্ত বর্ধিত করা; ভোট গণনার প্রক্রিয়াকে কার্যকর ও স্বচ্ছ করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা; নির্বাচনী প্রক্রিয়ার প্রস্তুতি হিসেবে আচরণবিধি ও এর লঙ্ঘনসংক্রান্ত সব কেন্দ্রীয় সিদ্ধান্ত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করা ও সেগুলো যেন কোনো পক্ষের প্রতি বৈষম্যমূলক না হয়, তা নিশ্চিত করা; নির্বাচনী প্রক্রিয়ায় দায়িত্ব পালনের জন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিযুক্ত করার ক্ষেত্রে যেন কোনো বৈষম্য না হয়, তা নিশ্চিত করা, সাইবার বুলিং বন্ধ করার জন্য উদ্যোগ নেওয়া, বিশেষত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক সম্পর্কে অরুচিকর পোস্ট ও মন্তব্যসহকারে আক্রমণ করা হয়- এমন গ্রুপ বা পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। অনাবাসিক শিক্ষার্থীদের ভোটদানের উদ্দেশে ক্যাম্পাসে নিরাপদে আগমন নিশ্চিত করার জন্য প্রয়োজন অনুসারে বাস ও ট্রিপের সংখ্যা বাড়ানো; সংবাদমাধ্যমকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমের সংবাদ সংগ্রাহকদের আচরণবিধি মেনে চলার ব্যবস্থা নেওয়া; যৌন হয়রানিবিষয়ক যে কোনো ঘটনা সরাসরি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের মাধ্যমে নিষ্পত্তি করা।

    সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক জানায়, ২০১৯ সালের ডাকসু নির্বাচন যেমন তারা পর্যবেক্ষণ করেছিল, আসন্ন নির্বাচনেও একইভাবে স্বতন্ত্র ও স্বাধীন পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবে।

    এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক গীতি আরা নাসরীন, অধ্যাপক সামিনা লুৎফা, অধ্যাপক কামরুল হাসান মামুন, অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহানসহ আরও অনেকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন