শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ছাত্র-জনতার অভ্যুত্থান: চার্জশিটে ২১৬৭ আসামি শনাক্ত

    ছাত্র-জনতার অভ্যুত্থান: চার্জশিটে ২১৬৭ আসামি শনাক্ত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় দেশে বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের করা মামলার মধ্যে এখন পর্যন্ত ৩৪টি মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। এর মধ্যে ১৩টি মামলা হত্যা সংক্রান্ত, বাকি ২১টি মামলা বিভিন্ন অন্যান্য ধারায় দায়ের হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    পুলিশ সদর দপ্তরের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার্জশিট দেওয়া ১৩টি হত্যা মামলা শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা ও কুড়িগ্রাম জেলার পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অন্তর্ভুক্ত। অপরাধের অন্যান্য ধারার ২১টি মামলা দায়ের হয়েছে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, ময়মনসিংহ ও জামালপুর জেলার পাশাপাশি ঢাকা, বরিশাল ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে।

    হত্যা মামলায় মোট আসামির সংখ্যা ১,৩৯০ জন এবং অন্যান্য ধারার মামলায় ৭৭৭ জন। পুলিশ জানিয়েছে, জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানকালে সংঘটিত ঘটনায় যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাগুলো তদারক করছেন। এছাড়া, দায়েরকৃত অন্যান্য মামলার তদন্ত শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন