প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বৈঠকে যোগ দিতে যমুনায় সাত দল

ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় প্রবেশ করেছেন সাত দলের শীর্ষ নেতারা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নির্ধারিত এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে অংশ নিচ্ছে যে দলগুলো: এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ধারাবাহিক সংলাপকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এর আগে রোববার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন