রেড অ্যালার্ট নোটিশে নাম উঠল শেখ হাসিনা ও সজীব জয়ের, চিঠি পাঠালো দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করার উদ্যোগ নিয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশ হেড কোয়ার্টারে চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্লট জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তারা চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে অবস্থান করছেন। ন্যায়বিচারের স্বার্থে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য আদালত ওয়ারেন্ট জারি করেছেন।
একই সময়ে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দ সংক্রান্ত জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ অন্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিন মামলার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ হয়। এর আগে মামলায় জব্দ ৪৪টি নথির বিষয়ে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছিল।