জাতীয় পরিচয়পত্র হারালে জিডি আর বাধ্যতামূলক নয়

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারালে এখন থেকে সাধারণ ডায়েরি (জিডি) করার ঝামেলা থাকছে না। নাগরিকদের সুবিধার্থে এই নিয়ম পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি), যা অনুমোদন পেয়েছে চূড়ান্ত পর্যায়ে। নতুন এই সিদ্ধান্তের ফলে নাগরিকরা দ্রুত নতুন এনআইডি সংগ্রহ করতে পারবেন এবং অনধিক ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করে বলেন, এছাড়া এনআইডি সেবা কীভাবে আরও সহজ করা যায় তা নিয়েও পরিকল্পনা রয়েছে আমাদের।
গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে নয় লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি।
সবশেষে ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় লাখ ৪১ লাখ ৪৫৫ জন এবং নারী ভোটার ছয় লাখ ২২ লাখ পাঁচ হাজার ৮১৯ জন। হিজড়া ভোটার ১২৩০ জন।