শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • মসজিদের ইমামেরও নিরাপত্তা নেই : মোমিন মেহেদী

    মসজিদের ইমামেরও নিরাপত্তা নেই : মোমিন মেহেদী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, স্বৈরাচার আমলের চেয়েও ভয়ংকর পথে বাংলাদেশ এখন, যেখানে ঘরের মা, মসজিদের ইমামেরও নিরাপত্তা নেই। শুধু এখানেই শেষ নয় ‘নতুন বাংলাদেশ’ খ্যাত নোবেলজয়ী ইউনূসের আমলে লাশেরও নিরাপত্তা নেই।

    ৭ সেপ্টেম্বর বিকেল ৫ টায় তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে সাংবাদিকদের সাথে আলাপকালে উপরোক্ত কথা বলেন। 

    এসময় তিনি নির্মমভাবে ভোলায় মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা, রাজবাড়িতে নূরাল পাগলার লাশে অগ্নি সংযোগ এবং মিলাদুন্নবী(সা.)-এর জশনে জুলুছের র‌্যালীতে হামলায় নিহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আরো বলেন, নির্মম হলেও সত্য বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও গত ৫৪ বছরে তা রক্ষা করার জন্য সংরক্ষণ করার জন্য কোনো নিবেদিত রাজনৈতিক দল বা ব্যক্তিকে আজ পর্যন্ত পায়নি। যে কারণে আজ স্বাধীনতা অবহেলিত-পদদলিত হচ্ছে ক্ষমতাসীনদের দ্বারা। যখন যারাই ক্ষমতায় এসেছে, ক্ষমতায় এসেই অপরাধ-দুর্নীতি-দ্রব্যমূল্যসহ সকল মন্দকে অতিতের ক্ষমতাসীনদের সাথে তুলনা করে জায়েজ করার চেষ্টা করেছে।

    এর আগে নতুনধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে নূরাল পাগলার লাশে অগ্নি সংযোগকারীদেরকে আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, যেখানে নবী হযরত মুহাম্মদ(সা.) বলেছেন, ‘লাশের সাথে কোনো শত্রুতা নেই। সেই লাশ ইহুদীর হলেও।’ সেখানে নূরাল পাগলা একজন মুসলমান ছিলেন, তাঁর লাশের সাথে এই পাশবিক আচরণকারীদেরকে কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। এসময়ই তাৎক্ষণিক ভোলায় খতিবকে কুপয়ে হত্যার সংবাদ জানতে পেরে তারও নিন্দা জানান নতুনধারার নেতৃবৃন্দ। 

    উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, মাহমুদ হাসান তাহের, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার, আফতাব মন্ডল, মোহাম্মদ আবুল মতিন, সালমান শেখ প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন