শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • নেপালে আটকা পড়া নাগরিকদের জন্য সতর্কতা ও সহায়তা বিজ্ঞপ্তি

    নেপালে আটকা পড়া নাগরিকদের জন্য সতর্কতা ও সহায়তা বিজ্ঞপ্তি
    ছবি: নেপালে বাংলাদেশি দূতাবাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস নেপালে বর্তমানে বসবাসকারী ও আটকা পড়া বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিটি মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে।

    দূতাবাস সবাইকে সতর্ক করেছে যে, নেপালের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। আটকা পড়া বাংলাদেশিদের জন্য প্রয়োজনীয় সহায়তা এবং নির্দেশনা দেওয়ার জন্য দূতাবাস খোলা রয়েছে এবং তারা দ্রুত যোগাযোগের জন্য অনুরোধ করেছে।

    বর্তমানে নেপালে বসবাসকারী/ আটকে পড়া বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছেন কাঠমন্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে বর্তমানে বসবাসকারী/আটকে পড়া সকল বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান/হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেয়া হচ্ছে। 

    একইসঙ্গে বিদ্যমান পরিস্থিতির কারণে বাংলাদেশি নাগরিকদের নেপাল ভ্রমণে না যাওয়ারও পরামর্শ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। 

    এছাড়াও জরুরি পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ ও +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১ নাম্বারে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন