শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বোতলজাত সয়াবিনের সংকট, কয়েক দোকান ঘুরেও মিলছে না তেল মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪
  • ভবিষ্যৎ প্রজন্মকে নবীর আদর্শে গড়ে তোলার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

    ভবিষ্যৎ প্রজন্মকে নবীর আদর্শে গড়ে তোলার আহ্বান শায়খ আহমাদুল্লাহর
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের সঠিক আদর্শে গড়ে তুলতে হলে শিশুদের শৈশব থেকেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও চরিত্রের সঙ্গে পরিচিত করা জরুরি। তিনি মনে করেন, এভাবেই একটি নৈতিক ও সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব।

    তিনি বলেছেন, তরুণ প্রজন্মের মাঝে যত বেশি সীরাত চর্চা ছড়িয়ে দেওয়া যাবে, তাদের ভবিষ্যত তত বেশি সুন্দর হয়ে ওঠবে।

    বাংলাদেশ এসোসিয়েশন অব হংকং-এর আয়োজনে সেন্ট্রাল কাউলুন মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত ‘পবিত্র সীরাত-উন-নবী (সা.)’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। 

    শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, অনেক বাবা-মা সন্তানদের অতিরিক্ত ক্যারিয়ারিস্ট করে গড়ে তুলতে গিয়ে বস্তুবাদী জীবনধারায় এমনভাবে নিমজ্জিত করে ফেলেন যে, তারা নিজেদের মূল্যবোধ ও আত্মপরিচয় থেকে বিচ্যুত হয়ে পড়ে। সন্তানের ভালো ক্যারিয়ার চিন্তার পাশাপাশি তাদের আত্মপরিচয় ও ইসলামি আইডেন্টিটি যেন টিকে থাকে, এ বিষয়ে বাবা-মাকে বিশেষভাবে যত্নবান হতে হবে।

    হংকং প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে শায়খ আহমাদুল্লাহ বলেন, দেশের প্রতি প্রবাসীদের অবদান অনস্বীকার্য। প্রবাসী হিসাবে নিজ দেশের ভাবমূর্তি ও একজন মুসলিম হিসাবে ইসলামের ভাবমূর্তি রক্ষা করা প্রত্যেক প্রবাসীর নৈতিক দায়িত্ব ও কর্তব্য। 

    প্রবাসীদের তিনি বিশেষভাবে বলেন,  প্রবাস জীবনে অর্থ উপার্জনের পাশাপাশি যেন আমরা পরিবার ও সন্তানদের সঠিক তত্ত্বাবধানের ব্যাপারে অলসতা না করি। অনেক প্রবাসী শুধু অঢেল ধন-সম্পদ অর্জনের পিছনে পড়ে থাকে, অন্যদিকে নিজের পরিবার ও সন্তান বিপদগামী হয়ে পড়ে কিন্তু খোঁজ রাখে না। ফলশ্রুতিতে একটা সময় আফসোসের অন্ত থাকে না। 

    এছাড়াও প্রবাসীদের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখা, হালাল উপার্জন ও সৎভাবে জীবনযাপন করারও পরামর্শ দেন তিনি। 

    অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেছেন মুফতি ইফতিখার হুসেন ও মাওলা মাসউদ। প্রায় ছয় শতাধিক প্রবাসী নারী-পুরুষ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। 

    এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব হংকং-এর সভাপতি আশফাকুর রহমান ও বাংলাদেশ অ্যাম্বাসির কনস্যুলেট জেনারেল ড. শাহ মুহাম্মদ তানভীর মনসূর। 

    হংকং-এর তুমচং ও শাম শুই পো-তে আরও দুটি প্রোগ্রামে বক্তব্য প্রদান করেছেন শায়খ আহমাদুল্লাহ। হংকং-এর প্রধান খতিব মুফতি মুহাম্মাদ আরশাদ ও দি ইসলামিক কাউন্সিল অব ইউরোপ-এর ফতোয়া বোর্ডের চেয়ারম্যান শায়খ ড. হাইথাম আল-হাদ্দাদের সঙ্গে শায়খ আহমাদুল্লাহর বিশেষ মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন