শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • দেশের বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিং থাকবে যতদিন সমাধান না হয়

    দেশের বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিং থাকবে যতদিন সমাধান না হয়
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্রে হঠাৎ করে কারিগরি ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং শুরু হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

    পিডিবি জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক করার জন্য তৎপর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এর ফলে দেশের ভোক্তাদের জন্য বিদ্যুৎ সরবরাহে সাময়িক ব্যাঘাত ঘটেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যত দ্রুত সম্ভব সমস্ত বিদ্যুৎকেন্দ্র সচল করার চেষ্টা চলছে, যাতে লোডশেডিং নিয়ন্ত্রণে আনা যায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক ত্রুটিজনিত কারণে হঠাৎ বন্ধ হওয়ায় দেশব্যাপী লোডশেডিং করতে হচ্ছে। আগামী দু-তিন দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। সাময়িক এ পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা চেয়েছে পিডিবি।

    এর আগে, শুক্রবার (১ আগস্ট) প্রকল্প কাজের জন্য দেশের উত্তরাঞ্চলের তিন জেলায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। রোববার (২৭ জুলাই) পিজিসিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ আগস্ট সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রকল্প কাজের স্বার্থে পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্র সম্পূর্ণ শাটডাউন থাকবে। ফলে সে সময়ে দিনাজপুর জেলার নেসকো বিতরণ-১/২ এর আংশিক, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাভুক্ত এলাকা, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় সম্পূর্ণরূপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    এতে আরও বলা হয়, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন