শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বোতলজাত সয়াবিনের সংকট, কয়েক দোকান ঘুরেও মিলছে না তেল মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্র পরিকল্পনা প্রকাশ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্র পরিকল্পনা প্রকাশ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করেছে। এবারের নির্বাচনে মোট ৪২,৬১৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।

    বুধবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করেন। তিনি বলেন, ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে ভোটারদের সুবিধা ও স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। এছাড়া, প্রতিটি কেন্দ্রের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়মিত তদারকি করা হবে।

    নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, সব নির্বাচনী কেন্দ্রে ভোটারদের জন্য পর্যাপ্ত সহায়তা ও সুবিধা থাকবে, যাতে শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোট গ্রহণ সম্ভব হয়।

    ইসি সচিব বলেন, বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন ভোটার। গড়ে ৩ হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে মোট ৪২ হাজার ৬১৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

    পুরুষদের জন্য ৬০০ জন ধরে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। আর মহিলাদের জন্য ৫০০ জন ধরে ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। মোট ভোটকক্ষ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি, এবার ৪২ হাজার ৬১৮টি হয়েছে জানিয়ে ইসি সচিব আরও বলেন, আজ যে তালিকা প্রকাশ করা হলো, তার ওপর দাবি-আপত্তি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নেয়া হবে। দাবি-আপত্তি নিষ্পত্তি হবে ১২ অক্টোবর। আর চূড়ান্ত ভোটকেন্দ্র প্রকাশ করা হবে ২০ অক্টোবর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন