শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পাকিস্তানে মসজিদের গেটে গাড়িবোমা, নিহত ১৬ ‘না’ ভোট না দেওয়ায় একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বোতলজাত সয়াবিনের সংকট, কয়েক দোকান ঘুরেও মিলছে না তেল
  • জ্বালানি উপদেষ্টা: বাসা-বাড়ির গ্যাস বন্ধ করতে ওপর থেকে চাপ রয়েছে

    জ্বালানি উপদেষ্টা: বাসা-বাড়ির গ্যাস বন্ধ করতে ওপর থেকে চাপ রয়েছে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, বাসা-বাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়ে ওপর মহল থেকে চাপ রয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের আন্দোলন সম্পর্কিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

    বাসা-বাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হবে কি না- জানতে চাইলে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘না, বরং বাসা-বাড়িতে আমরা যে গ্যাস দেই সেটা বন্ধ করে দেওয়ার জন্য আমার ওপর চাপ আছে। কিন্তু আমি বন্ধ করি না, কারণ এটা যদি করি তাহলে আমি আমার নিজের বাসায় ঢুকতে পারবো না।’

    তবে কোথা থেকে বা কী ধরনের চাপ আছে, সে বিষয়ে উপদেষ্টা কিছু জানাননি।

    অনেক এলএনজি আমদানি হচ্ছে, সামনে গ্যাসের দাম বাড়বে কি না এ বিষয়ে তিনি বলেন, দাম এখন বাড়বে না। আগে সরকারি সিদ্ধান্ত ছিল প্রতি দু-এক মাস অন্তর অন্তর গ্যাস ও বিদ্যুতের দাম বাড়বে। আমাদের এক বছর কয় মাস হয়ে গেলো, আমরা কিন্তু এখনো বিদ্যুতের দামও বাড়াইনি, গ্যাসের দামও বাড়াইনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন