শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা হামজা-শামিতসহ ৯ প্রবাসী, আসিয়ান কাপে বাংলাদেশের ২৩ সদস্যের দল পাকিস্তানে মসজিদের গেটে গাড়িবোমা, নিহত ১৬ ‘না’ ভোট না দেওয়ায় একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত কারাগারের বদলে বাড়িতেই সাজা ভোগ করবেন নাজিব রাজাক চ্যাটবটকে যা বলবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় থাকুন সতর্ক সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
  • জাকসু ভোটের চূড়ান্ত ফল: হল সংসদে বিজয়ী হচ্ছেন কারা

    জাকসু ভোটের চূড়ান্ত ফল: হল সংসদে বিজয়ী হচ্ছেন কারা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫:৪০ মিনিটে শুরু হয়েছে হল সংসদ ও কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল ঘোষণা। শুরুতে হল সংসদের ভোট গণনা করা হচ্ছে, এবং প্রতিটি হলে কে নির্বাচিত হয়েছে তা কেন্দ্র প্রধান ও রিটার্নিং কর্মকর্তারা ক্রমানুসারে ঘোষণা করছেন।

    আল বেরুনী হলে ভিপি নির্বাচিত হয়েছেন রিফাত আহমেদ শাকিল ও জিএস পদে জয় পেয়েছেন মুনতাসির বিল্লাহ খান।

    নবাব জয়জুন্নেসা হলে ভিপি পদে বুবলি আহমেদ (মার্কেটিং, বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও জিএস সুমাইয়া খানম জয় পেয়েছেন।

    জাহানারা ইমাম হলে ভিপি নির্বাচিত হয়েছেন মাহমুদা খাতুন (গণিত) ও জিএস পদে রিজওয়ানা বুশরা (পাবলিক হেলথ) জয়লাভ করেছেন।

    ১০ নং ছাত্র হল (বঙ্গবন্ধু শেখ মুজিব) ভিপি পদে আসিফ মিয়া (সরকার ও রাজনীতি) ও জিএস মেহেদী হাসান (আন্তর্জাতিক সম্পর্ক) জয়লাভ করেছেন।

    ১৫ নং ছাত্রী হলে ভিপি পদে শারমিন রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), জিএস পদে মেহনাজ মোহনা জয়লাভ করেছেন।

    শহীদ সালাম-বরকত হলে ভিপি পদে মারুফ হোসেন (রসায়ন) ও জিএস মাসুদ রানা (ইতিহাস) জয় পেয়েছেন।

    সুফিয়া কামাল হলে জান্নাতুল নাইম জেরিন ভিপি পদে ও রুবিনা জাহান তিথি জিএস পদে জয় পেয়েছেন।

    মওলানা ভাসানী হল ভিপি পদে আব্দুল হাই স্বপন (গণিত) ও জিএস পদে হৃদয় পোদ্দার (লোক প্রশাসন) জয়লাভ করেন।

    মীর মশাররফ হলে ভিপি পদে খালেদ জুবায়ের ও জিএস পদে শাহরিয়ার নাজিম হৃদয় জয় পেয়েছেন।

    তারামন বিবি হলে ভিপি পদে ফারজানা আক্তার ঊর্মি ও জিএস পদে প্রিয়াঙ্কা কর্মকার জয়লাভ করেছেন।

    কামাল উদ্দিন হলে ভিপি পদে রায়হান কবির ও জিএস আবরার শাহরিয়ার জয়লাভ করেছেন।

    রোকেয়া হলে ভিপি পদে তাফমিম খানম ও জিএস পদে নাবিলা মাহজাবিন জয়লাভ করেছেন।

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভিপি পদে রাকিবুল ইসলাম ও জিএস পদে আলী আহমেদ জয়লাভ করেছেন।

    ২১ নং ছাত্র হলে ভিপি পদে শিহাব ও জিএস পদে অলি উল্লাহ জয়লাভ করেছেন।

    রফিক জব্বার হলে ভিপি মেহেদী হাসান ও জিএস শরিফুল ইসলাম জয় পেয়েছেন।

    ফজিলাতুন্নেছা হলে ভিপি পদে ঐশী সরওয়ার ও জিএস পদে ফারজানা তাবাসসুম জয়লাভ করেছেন।

    তাজউদ্দিন আহমেদ হলে ভিপি পদে সিফাত উল্লাহ ও জিএস পদে মাহমুদুল হাসান শাকিল জয় পেয়েছেন।

    রবীন্দ্রনাথ হলে ভিপি পদে অনিক কুমার বণিক ও জিএস মাহমুদুল হাসান ইমন পদে জয়লাভ করেছেন।

    বেগম খালেদা জিয়া হলে ভিপি পদে ফারহানা রহমান রিথি ও জিএস পদে জাতিমাতুজ জোহরা নির্বাচিত হয়েছেন।

    প্রীতিলতা হলে ভিপি পদে সুমাইয়া আক্তার ও জিএস পদে ইকফা রহমান নির্বাচিত হয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন