শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • দেশের প্রয়োজনেই কেনা হচ্ছে এলএনজি: অর্থ উপদেষ্টা

    দেশের প্রয়োজনেই কেনা হচ্ছে এলএনজি: অর্থ উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের চাহিদা মেটানোর উদ্দেশ্যেই মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হচ্ছে, কোনো ব্যক্তিকে বিবেচনায় রেখে নয়।

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

    এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রদূত পিটার হাস যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সিলারেট এনার্জি প্রতিষ্ঠানের হলেও কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে নয়, বরং দেশের চাহিদার কারণেই তাদের কাছ থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    তিনি আরও জানান, বাণিজ্য ঘাটতি কমাতে অতিরিক্ত দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হলেও এর ফলে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না। সার আমদানিতে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখবে।

    এছাড়া, কর্মসংস্থান বাড়াতে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে বলেও জানান ড. সালেহউদ্দিন আহমেদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন