শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • আদালতে ব্যারিস্টার সুমনের মুখে বারবার ‘ভালো থাকুক বাংলাদেশ’

    আদালতে ব্যারিস্টার সুমনের মুখে বারবার ‘ভালো থাকুক বাংলাদেশ’
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন বুধবার (১৭ সেপ্টেম্বর) দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। সকাল সাড়ে ৯টার দিকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে হাজির করা হলে তিনি বারবার একই কথা বলেন, “ভালো থাকুক বাংলাদেশ।” তার এ মন্তব্যের মধ্য দিয়ে দেশের উন্নতি ও শান্তি কামনা প্রকাশ পেয়েছে। উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে সুমন এ বার্তাটি পুনরায় জোর দিয়ে বলেন।

    সেদিন জুলাই আন্দোলনকেন্দ্রিক যাত্রাবাড়ী থানার শ্রমিক মো. রিয়াজ হত্যার মামলায় সুমনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

    গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, আব্দুর রাজ্জাক এবং যাত্রাবাড়ী-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।

    শুনানি চলাকালে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর জন্য আইনজীবী মহসিন রেজা আদালতে স্যান্ডউইচ ও ড্রাই ফুড দেওয়ার অনুমতি চান। তবে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন। শেষ পর্যন্ত আদালত সেই আবেদন নাকচ করেন।

    এ বিষয়ে অ্যাডভোকেট মহসিন রেজা জানান, ‘আমির হোসেন আমু একজন বয়স্ক ব্যক্তি এবং নানা অসুখে জর্জরিত। তাকে এক ঘণ্টা পরপর খাবার খেতে হয়। এজন্য তার পছন্দের খাবার স্যান্ডউইচ ও ড্রাই ফুড আদালতে নিয়ে এসেছিলাম। কিন্তু অনুমতি দেওয়া হয়নি।’

    মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের শেষ দিনে যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রমিক মো. রিয়াজ। পরে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন