শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর

    প্রতিহতের ঘোষণা আওয়ামী লীগের, পাল্টা মঞ্চে নামছে বিএনপি-জামায়াত

    প্রতিহতের ঘোষণা আওয়ামী লীগের, পাল্টা মঞ্চে নামছে বিএনপি-জামায়াত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ থেকে সরকারপ্রধানদের আগমনকে ঘিরে প্রায় প্রতি বছরই রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসী রাজনীতিতে তৈরি হয়েছে নতুন আলোচনার ঝড়।

    জানা গেছে, তার সফরকে ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতপন্থী নেতাকর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে সমর্থন ও বিরোধিতা জানিয়ে সভা-সমাবেশের ঘোষণা আসতে শুরু করেছে।

    প্রতি বছরই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশি সরকারপ্রধানরা যোগ দেন। সেই সময় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজেদের অবস্থান জানাতে নানা কর্মসূচি পালন করে থাকেন। এবার ড. ইউনূসের সফর ঘিরে একই ধরনের উত্তেজনা তৈরি হওয়ায় নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রবাসীদের মধ্যে রাজনৈতিক তৎপরতা বেড়ে গেছে।

    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এবার তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহাসচিব আখতার হোসাইন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তারা আগামী ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

    আগস্টে তথ্য উপদেষ্টার সফরকে ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মসূচির সময় নিউ ইয়র্ক কনস্যুলেট জেনারেলে হামলার ঘটনায় এবার বাংলাদেশ স্থায়ী মিশন এবং কনস্যুলেট অফিস সতর্ক অবস্থান নিচ্ছে।

    পাল্টাপাল্টি অবস্থান

    সম্প্রতি এক সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ঘোষণা দিয়েছেন, ড. ইউনূসকে নিউ ইয়র্কে ‘প্রতিহত’ করা হবে। তিনি জানান, ২২ সেপ্টেম্বর জেএফকে বিমানবন্দরে এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরের সামনে তাদের বিক্ষোভ কর্মসূচি হবে। কনস্যুলেট হামলার ঘটনায় কোনো নেতাকর্মী গ্রেপ্তার হয়নি বলেও দাবি করেন তিনি।

    অন্যদিকে, প্রধান উপদেষ্টা এবং বিএনপি মহাসচিবসহ প্রতিনিধিদলকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন সভা করে তারা কর্মীদের করণীয় জানাচ্ছেন। যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ বলেন, ‘আমরা ২২ তারিখে বিমানবন্দরে এবং ২৬ তারিখে জাতিসংঘের সামনে অবস্থান নেব। আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, এবার যুক্তরাষ্ট্র থেকেও বিতাড়িত হবেন।’

    জামায়াতের যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক শাখা না থাকলেও ভিন্ন ভিন্ন নামে তাদের নেতাকর্মীরা সক্রিয় আছেন। তারা সাধারণ প্রবাসীদের ব্যানারে নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও প্রধান উপদেষ্টাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন।

    শিবিরের প্রাক্তন নেতা সৈয়দ শারফিন মোর্শেদ জানান, প্রবাসীরা সফরসঙ্গীদের স্বাগত জানাতে প্রস্তুত। তিনি বলেন, ‘হাসিনার অনুসারীরা যদি বিশৃঙ্খলা করতে চায়, তাহলে সাধারণ প্রবাসীরা শক্ত হাতে জবাব দেবে।’

    এদিকে, ২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কের একটি হোটেলে ‘এনআরবি কানেক্ট ডে’ ব্যানারে প্রধান উপদেষ্টাসহ সফরসঙ্গীদের সঙ্গে প্রবাসীদের এক মতবিনিময় সভার আয়োজন করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন