জানুয়ারিতেই সকল শিক্ষার্থী পাবেন নতুন বই: অর্থ উপদেষ্টা

ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক সরবরাহের সময়সূচি সম্পর্কে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী জানুয়ারির মধ্যে সকল শিক্ষার্থী তাদের বই হাতে পাবেন। এছাড়া, বই ছাপানোর দায়িত্ব কোন প্রতিষ্ঠানকে দেওয়া হবে তা চূড়ান্ত করার প্রক্রিয়া চলতি মাসেই সম্পন্ন করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, গত বছরে বই ছাপানোর কাজে কিছু অনিয়মের অভিযোগ ছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, এবার তাদের কাজ দেওয়া হবে না।
তিনি আরও জানিয়েছেন, টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ইউনিসেফের সঙ্গে আলোচনার মাধ্যমে টিকার কমিশন কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে কম্পিটিটিভ বিডিং প্রক্রিয়ার মাধ্যমে টিকা সংগ্রহ করা হবে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন