নির্বাচন কবে ও কিভাবে, তা নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলো: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার (২১ সেপ্টেম্বর) বলেছেন, আগামী নির্বাচনে প্রোপোরশনাল রেপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি ব্যবহার করা হবে নাকি বর্তমান নির্বাচনী পদ্ধতিতেই নির্বাচন হবে, সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে। তিনি এই মন্তব্য করেন রাজধানীর কারওয়ান বাজারে দ্যা ডেইলি স্টারের আয়োজিত এক সম্মেলন কক্ষে, যেখানে গবেষণা সংস্থা ইনোভেশন তাদের সর্বশেষ জরিপের ফলাফল উপস্থাপন করেছিল। শফিকুল আলম বলেন, “রাজনৈতিক দলগুলোই তাদের রাজনীতি ও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে। প্রশাসন বা প্রধান উপদেষ্টা এখানে হস্তক্ষেপ করবে না।”
শফিকুল আলম বলেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন তার সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নিবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে সরকারের কম কথা বলাই শ্রেয় বলেও মনে করেন তিনি।
এর আগে আসন্ন নির্বাচন নিয়ে সংস্থাটির জরিপ প্রকাশ করা হয়। এতে বলা হয়, দেশে আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না ৫৬ শতাংশ মানুষ। পিআর চায় ২১ দশমিক ৮ শতাংশ এবং চায় না ২২ দশমিক ২ শতাংশ। জরিপে অংশ নেয় ১০ হাজার ৪১৩ জন। এতে ৬৯ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো নির্বাচন আয়োজনের সক্ষমতার বিষয়ে তুলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করে।