শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানের বদলির সিদ্ধান্ত কার্যকর

    জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানের বদলির সিদ্ধান্ত কার্যকর
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রশাসন মন্ত্রণালয়ে পরিবর্তন: সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে প্রত্যাহার করে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. রুহুল আমীনকে, যিনি এর আগে পরিকল্পনা কমিশনে দায়িত্ব পালন করেছিলেন।

    আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।

    জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

    মোখলেস উর রহমান বিসিএস প্রশাসন ’৮২ ব্যাচের কর্মকর্তা।

    জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে তাকে জনপ্রশাসন সচিব করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন