শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • মালয়েশিয়া সফরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান

    মালয়েশিয়া সফরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়ায় চার দিনের সরকারি সফরে পৌঁছেছেন। তিনি সেখানে ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স-২০২৫’-এ অংশগ্রহণ করবেন। এই কনফারেন্সে অংশ নিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বিভিন্ন দেশের সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করবেন।

    সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।

    আইএসপিআর জানায়, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালামপুরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধানরা উপস্থিত থেকে মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন।

    এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশগুলো এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ সেপ্টেম্বর  বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন