শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • নির্বাচনের জন্য পুলিশের নিরাপত্তা শক্ত করতে ৪০ হাজার ক্যামেরা

    নির্বাচনের জন্য পুলিশের নিরাপত্তা শক্ত করতে ৪০ হাজার ক্যামেরা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা ক্রয় করা হচ্ছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এই বডি ক্যামেরা কেনার খরচ সরকারের নিজস্ব তহবিল থেকে বহন করা হবে এবং সরবরাহ কার্যক্রম পরিচালনা করবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। নতুন এই প্রযুক্তি পুলিশের দায়িত্ব পালনে সহায়ক হিসেবে কাজ করবে এবং নির্বাচন পরিচালনার স্বচ্ছতা বৃদ্ধি করবে।

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা।

    তিনি বলেন, আজকের বৈঠকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এসেছে। সেটা হলো নির্বাচনের সময় পুলিশদের ৪০ হাজার বডি ক্যামেরা দেওয়া হবে। পুলিশের এটা লাগবে। এ প্রস্তাব আমরা অনুমোদন করেছি। দ্রুত এটা আনতে হবে।

    এই বডি ক্যামেরা আনতে কত টাকা খরচ হবে? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, খরচের বিষয়টি এখন নাই বললাম। নিদিষ্ট করে এখন বলতে পারবো না। এটা আমরা সংগ্রহ করবে ইউএনডিপির মাধ্যমে।

    ইউএনডিপি’র মাধ্যমে কেন আনা হবে? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা টিকা আনি ইউনিসেফ এর মাধ্যমে। কারণ হলো টেন্ডার করে আনতে গেলে মানের বিষয় থাকে, দামের বিষয় থাকে। এ জন্য ইউএনডিপি মান ও দামের নিশ্চিয়তা দেবে। এতে করে আমরা কারো সাথে নেগোসিয়েশন করবো না।

    টাকাটা কে দেবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকারের টাকায় এই ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে। অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা করবে। নির্বাচন খাতের ব্যয় থেকে এটা মেটানো হবে। আমরা পুলিশকে দিচ্ছি, নির্বাচন কমিশনকে না। নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না।

    টাকা দেবে সরকার, তাহলে ইউএনডিপি’র মাধ্যমে কেন কেনা হবে? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, টাকা দেবে সরকার, কিন্তু কিনতে হবে তো প্রাইভেট সেক্টর থেকে। স্বচ্ছতা বজায় রাখার জন্য ইউএনডিপি’র মাধ্যমে কেনা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন