শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে ডব্লিউটিওর সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

    স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে ডব্লিউটিওর সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এ প্রক্রিয়াটি যাতে মসৃণ ও টেকসই হয়, সে জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর পূর্ণ সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ডব্লিউটিওর মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়ালার সঙ্গে এক বৈঠকে এই বিষয়টি উত্থাপন করেন তিনি।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডব্লিউটিওর মহাপরিচালক তার সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। ২০২৬ সালের শেষের দিকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ লাভ করবে বলে আশা করা হচ্ছে। তাদের আলোচনায় দীর্ঘ প্রতীক্ষিত বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার এবং বর্তমান বিশ্ব বাণিজ্যের চ্যালেঞ্জগুলোও উঠে এসেছে।

    ড. ওকোনজো-ইওয়ালা জোর দিয়ে বলেছেন, ব্যাপক উদ্বেগ সত্ত্বেও বিশ্ব বাণিজ্য স্থিতিশীল রয়েছে।

    একইসঙ্গে জেনেভাভিত্তিক সংস্থাটির মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের সমর্থন কামনা করেন ডব্লিউটিও প্রধান। ড. মুহাম্মদ ইউনূসকে তিনি বলেন, ডব্লিউটিওকে অবশ্যই সংস্কার করতে হবে। আমার আপনার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। আমি এখানে আপনার নেতৃত্ব চাই।

    এ সময় ড. ইউনূস বলেন, দ্রুত বিকশিত বিশ্ব বাণিজ্য পরিবেশে কার্যকরভাবে নেতৃত্ব দেওয়ার জন্য সংস্থাটিকে অবশ্যই মানিয়ে নিতে হবে। চ্যালেঞ্জ গ্রহণের সময় এসেছে এবং অর্থপূর্ণ পরিবর্তনের সমর্থনে বাংলাদেশ তার কণ্ঠস্বর তুলতে প্রস্তুত।

    বৈঠকে জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন