শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • টঙ্গীর মর্মান্তিক অগ্নিকাণ্ডে আরেক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

    টঙ্গীর মর্মান্তিক অগ্নিকাণ্ডে আরেক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার টঙ্গীতে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে চার ফায়ার সার্ভিস কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে শতভাগ দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ নিয়ে টঙ্গীর কেমিক্যাল দুর্ঘটনায় আহত চার জনের মধ্যে দুই জনের মৃত্যু হলো।

    বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

    তালহা বিন জসিম জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীতে রাসায়নিকের একটি গুদামের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে দুজন ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়। শামীম আহমেদ গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মারা যান। ২৪ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন আরেক ফায়ার ফাইটার নুরুল হুদাও।

    নুরুল হুদা টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। ২০০৭ সালের ২৯ মার্চ তিনি ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে যোগ দেন। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক ছিলেন।

    অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার ফাইটারদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে মঙ্গলবার রাতে ঢাকায় এসেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. চং সি জ্যাক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান এবং রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের পরিচালক ও চিকিৎসক দলের সঙ্গে বৈঠক করেন। আহতদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কেও খোঁজখবর নেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ এই চিকিৎসক।

    ২২ সেপ্টেম্বর বিকেলে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত সাহারা মার্কেটের রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের চারজন সদস্য দগ্ধ হন। তারা হলেন ১০০ শতাংশ দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদা। ৪২ শতাংশ দগ্ধ অফিসার খন্দকার জান্নাতুল নাঈম ও ৫ শতাংশ দগ্ধ ফায়ার ফাইটার জয় হাসান। বর্তমানে ৪২ শতাংশ দগ্ধ অফিসার খন্দকার জান্নাতুল নাঈম ও ৫ শতাংশ দগ্ধ ফায়ার ফাইটার জয় হাসানের চিকিৎসা চলছে বার্ন ইনস্টিটিউটে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন