শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানালেন ড. মুহাম্মদ ইউনূস

    ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানালেন ড. মুহাম্মদ ইউনূস
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ জানান। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনীতি এবং ভবিষ্যতের সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

    এসময় ড. মুহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

    জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের জন্য নিউইয়র্কে অবস্থানরত অধ্যাপক ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে এই অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি স্পেনের রাজা ফেলিপ ষষ্ঠ, জাপানের প্রধানমন্ত্রী সিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে কুশল বিনিময় করেন।

    সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গেও সাক্ষাৎ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন