শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • পররাষ্ট্র উপদেষ্টা ও ইরাকি মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন

    পররাষ্ট্র উপদেষ্টা ও ইরাকি মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ও ইরাক জনশক্তি, বাণিজ্য ও যোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে একমত হয়েছে।

    স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ড. ফুয়াদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    আলোচনাকালে উভয় পক্ষ বহুপাক্ষিক ক্ষেত্রে অভিন্ন স্বার্থের বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে উভয় পক্ষ জনশক্তি, বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বহুপাক্ষিক ক্ষেত্রে অভিন্ন উদ্বেগের বিষয় নিয়ে আলোচনা করেন।

    আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ইরাকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন