শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতার জন্য শক্ত মেরুদণ্ডে কাজ করছে ইসি

    নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতার জন্য শক্ত মেরুদণ্ডে কাজ করছে ইসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন শক্ত মেরুদণ্ড নিয়ে কাজ করছে। কমিশনের কর্মকর্তাদের ক্ষমতায়ন করা হবে, তবে তাদের আরও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

    শনিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ এর বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    অনুষ্ঠানে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন জাতীয় নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিয়োগের দাবি জানান।

    নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কর্মকর্তাদের দাবি পূরণ হবে। তাদের ক্ষমতায়ন করা হবে। তবে কর্মকর্তাদেরও সততার সঙ্গে কাজ করতে হবে। 

    তিনি বলেন, এই নির্বাচন কমিশন শক্ত মেরুদণ্ড নিয়েই কাজ করছে। নির্বাচন কমিশন কারো প্রতি অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে কাজ করেনি। বর্তমান নির্বাচন কমিশন পেশাদারিত্ব নিয়ে কাজ করছে বলে জানান তিনি।

    ‎নিবাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, বিগত সময়ে নির্বাচন কর্মকর্তারা দায়িত্ব পালন করতে পারেনি। অনেকে অতিউৎসাহী ছিলেন। এবার সেটা হবে না।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ আমন্ত্রিত অতিথিরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন