শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • নির্বাচনকে সামনে রেখে আজ ইসির সংলাপ কার্যক্রম শুরু

    নির্বাচনকে সামনে রেখে আজ ইসির সংলাপ কার্যক্রম শুরু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুরু হলো আনুষ্ঠানিক সংলাপ। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের নিয়ে এ সংলাপ শুরু হচ্ছে।

    নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সংলাপে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেবেন। মূলত নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নানা দিক নিয়ে আলোচনা হবে।

    সংলাপে অংশ নেওয়া ব্যক্তিরা তাদের মতামত ও প্রস্তাব উপস্থাপনের সুযোগ পাবেন। কমিশনের আশা, এসব আলোচনার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আস্থা বাড়বে।

    উল্লেখ্য, আগের মতো এবারও রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ চালাবে নির্বাচন কমিশন।

    শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এই তথ্য জানান।

    তিনি বলেন, রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বুদ্ধিজীবী ও সুশীল সমাজের ৩০ জন সদস্যের সঙ্গে সংলাপ করবে ইসি। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপ করবে।

    তিনি আরও বলেন, সংলাপটি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে (@BangladeshECS) লাইভ সম্প্রচার করা হবে।

    এ ছাড়া,  ইসি অক্টোবরের মাঝামাঝি নিবন্ধিত রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, জুলাই যোদ্ধা ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে নির্বাচনী সংলাপে বসবে। 

    ইসি জানায়, বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫২টি (আওয়ামী লীগসহ)। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৬টি দল ইসির নিবন্ধন পেলেও পরে শর্তপূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়। দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা। সস্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে। এদিকে, আদালতের আদেশে নতুন দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ লেবার পার্টি।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন