শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনের ভল্টে থাকা ভেনেজুয়েলার সোনা নিউইয়র্কে নেওয়ার আলোচনা তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের ঢাকা-নয়াদিল্লির আলোচনা: দ্য হিন্দু শাহ আমানতে যাত্রীর ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ অলংকার তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত উপনির্বাচনে জোড়াফুল নয়, তৃণমূলের প্রতীক ব্যবহারে কমিশনের স্থগিতাদেশ পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬ ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ৭৪৭, সেপ্টেম্বরে মৃত্যু ৭৯ আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে পরিবর্তন, লা বোম্বোনেরায় হতে পারে বুরকিনা ফাসো ম্যাচ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭ হামের চিকিৎসায় মহাখালী হাসপাতাল, নেই পিআইসিইউ-এনআইসিইউ; সংকটে সেবাব্যবস্থা
  • দুর্গাপূজায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানালেন ডাকসু ভিপি

    দুর্গাপূজায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানালেন ডাকসু ভিপি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্প্রীতি বজায় রেখে আসন্ন দুর্গাপূজাকে উৎসবমুখর করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কয়েম। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    এদিন ডাকসুর জিএস ফরহাদ হোসেনসহ ৫ সদস্যের প্রতিনিধি দল দেখা করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এ সময় ঢাবিসহ দেশের সব মন্দির ও পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ডাকসু নেতারা। যেসব স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে, সে সব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার দাবিও জানান তারা।

    সাদিক কয়েম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ। সবার প্রতি আহ্বান জুলাই পরবর্তী সময়ে এই সম্প্রীতি বজায় রেখে পূজাকে উৎসবমুখর করার। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সজাগ ও সচেতন থাকতে হবে। কয়েকটি জায়গায় পূজা মণ্ডপ ভাংচুরের অভিযোগ এসেছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেছি। ক্যাম্পাসের পূজা মণ্ডপের নিরাপত্তা শক্তিশালী করার কথা বলেছি।

    তিনি বলেন, সাম্য হত্যাকাণ্ডের সামগ্রিক অগ্রগতি জানি না। জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের কথা বলেছি। তোফাজ্জল হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছি। 

    ডাকসুর এজিএস এস এম ফরহাদ বলেন, তোফাজ্জল হত্যাকাণ্ডের প্রতিবেদন পেলেও সাম্য হত্যাকাণ্ডের কোনো প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেছেন, অতি দ্রুত সাম্য হত্যাকাণ্ডের আসল ঘটনা ও প্রতিবেদন সামনে আসবে এবং সত্যটা জানা যাবে, বিচার প্রক্রিয়ার বাকি ধাপগুলো জানতে পারবো।

    ডাকসু নির্বাচন প্রসঙ্গে ফরহাদ বলেন, যেকোনো প্রশ্ন থাকলে সেটা গণতান্ত্রিক অধিকার। সেটা যৌক্তিক হওয়াটাও গুরুত্বপূর্ণ। যৌক্তিক অভিযোগের উত্তর আসা জরুরি। আমরা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছিলাম, যৌক্তিক প্রশ্নের উত্তর দিতে। আশা করছি তারা উত্তর দিয়েছেন, না দিয়ে থাকলে আবার কনসার্ন জানাবো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন